বি পি নিউজ ২৪

দুর্নীতি-দালালমুক্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্নীতি-দালালমুক্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন

হয়রানি, দালালচক্র ও দুর্নীতি প্রতিরোধ করে জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা এবং রাজস্ব মুন্সিখানা শাখা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

এ সময় অফিস প্রাঙ্গণে দালালচক্রের কোনো তৎপরতা রয়েছে কি না তা যাচাই করতে উপস্থিত বিভিন্ন ব্যক্তির কাগজপত্রও পরীক্ষা করেন জেলা প্রশাসক।

পরিদর্শন শেষে মো. রায়হান কবির বলেন, জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত পরিচালিত হবে। কোনো ধরনের হয়রানি, দালালি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসনের সব কর্মকর্তা জনগণকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদান অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দুর্নীতি-দালালমুক্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

হয়রানি, দালালচক্র ও দুর্নীতি প্রতিরোধ করে জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা এবং রাজস্ব মুন্সিখানা শাখা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

এ সময় অফিস প্রাঙ্গণে দালালচক্রের কোনো তৎপরতা রয়েছে কি না তা যাচাই করতে উপস্থিত বিভিন্ন ব্যক্তির কাগজপত্রও পরীক্ষা করেন জেলা প্রশাসক।

পরিদর্শন শেষে মো. রায়হান কবির বলেন, জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত পরিচালিত হবে। কোনো ধরনের হয়রানি, দালালি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসনের সব কর্মকর্তা জনগণকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদান অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ