নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শনিবার (১১ জুলাই) কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল (৪০), মো. আলমগীর (৪৫), মো. জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মো. সুমন (৪১), মো. রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। তাদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গত ১৩ জুন ২০২৬ সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক সোনারগাঁ থানায় পেনাল কোডের ৪৫৪/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন