বি পি নিউজ ২৪

মসজিদে দলীয় বিভাজনের স্থান নেই: নারায়ণগঞ্জ-৪ এর এমপি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মসজিদে দলীয় বিভাজনের স্থান নেই: নারায়ণগঞ্জ-৪ এর এমপি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়। তাই মসজিদকে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিভাজনের বাইরে রেখে ঐক্য, শান্তি ও ইবাদতের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৭ জুলাই) ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন তক্কার মাঠ বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মসজিদের কমিটি গঠন ও পরিচালনার ক্ষেত্রে এলাকার মুরুব্বি, মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো ধরনের জোর-জবরদস্তি বা রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে মসজিদের পরিবেশ নষ্ট করা উচিত নয়।

এমপি আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে সেই বিভেদ যেন কখনো মসজিদে প্রবেশ না করে। মসজিদে সবাই মুসল্লি এবং এখানে দলীয় পরিচয়ের চেয়ে ঈমান ও ইবাদতের পরিচয়ই সবচেয়ে বড়। তাই পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সবার অংশগ্রহণ নিশ্চিত করে মসজিদ পরিচালনা করা উচিত।

সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে মসজিদের পবিত্র পরিবেশ রক্ষা এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মসজিদে দলীয় বিভাজনের স্থান নেই: নারায়ণগঞ্জ-৪ এর এমপি

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়। তাই মসজিদকে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিভাজনের বাইরে রেখে ঐক্য, শান্তি ও ইবাদতের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৭ জুলাই) ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন তক্কার মাঠ বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মসজিদের কমিটি গঠন ও পরিচালনার ক্ষেত্রে এলাকার মুরুব্বি, মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো ধরনের জোর-জবরদস্তি বা রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে মসজিদের পরিবেশ নষ্ট করা উচিত নয়।

এমপি আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে সেই বিভেদ যেন কখনো মসজিদে প্রবেশ না করে। মসজিদে সবাই মুসল্লি এবং এখানে দলীয় পরিচয়ের চেয়ে ঈমান ও ইবাদতের পরিচয়ই সবচেয়ে বড়। তাই পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সবার অংশগ্রহণ নিশ্চিত করে মসজিদ পরিচালনা করা উচিত।

সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় মসজিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে মসজিদের পবিত্র পরিবেশ রক্ষা এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ