বি পি নিউজ ২৪

শর্ট সার্কিটের আগুনে বন্দরে বসতবাড়ি পুড়ে ছাই

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শর্ট সার্কিটের আগুনে বন্দরে বসতবাড়ি পুড়ে ছাই

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রেললাইন সংলগ্ন কোটপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, রাতে হঠাৎ বৈদ্যুতিক তার থেকে বিকট শব্দ শোনার পর আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে রাশেদা বেগমের মালিকানাধীন বসতবাড়ির পাঁচটি কক্ষে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক রাশেদা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর ভাড়া দেওয়া কক্ষগুলোর আয়ের ওপর নির্ভর করেই সন্তানদের নিয়ে তার সংসার চলে। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্চয় খান বলেন, আগুনে বসতবাড়ির পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শর্ট সার্কিটের আগুনে বন্দরে বসতবাড়ি পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রেললাইন সংলগ্ন কোটপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, রাতে হঠাৎ বৈদ্যুতিক তার থেকে বিকট শব্দ শোনার পর আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে রাশেদা বেগমের মালিকানাধীন বসতবাড়ির পাঁচটি কক্ষে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক রাশেদা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর ভাড়া দেওয়া কক্ষগুলোর আয়ের ওপর নির্ভর করেই সন্তানদের নিয়ে তার সংসার চলে। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্চয় খান বলেন, আগুনে বসতবাড়ির পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ