বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২০ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাংবাদিকতা পেশার গুরুত্ব, গণমাধ্যমের ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।
এ সময় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকরা জাতির গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হিসেবে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণমাধ্যমে বিভিন্ন সমস্যা প্রকাশিত হলে তা দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, “আপনাদের যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।”
পাশাপাশি তিনি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহসভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান এবং কার্যকরী সদস্য মোক্তার হোসেন ও মো. হোসেন খান সুজন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন