বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ ডিবির অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ৪

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ ডিবির অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ভোর রাত সাড়ে ৪টার দিকে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার একটি কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাকিব (২৫), মোহাম্মদ হোবাইব (২৭), মো. রাশেদুল ইসলাম (২৪) ও মো. নাইমুর রহমান (২৬)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কবির মিয়ার বাড়ির সামনে পায়ে হাঁটা কাঁচা রাস্তার ওপর থেকে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫০ গ্রাম।

ডিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ ডিবির অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ৪

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ভোর রাত সাড়ে ৪টার দিকে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার একটি কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাকিব (২৫), মোহাম্মদ হোবাইব (২৭), মো. রাশেদুল ইসলাম (২৪) ও মো. নাইমুর রহমান (২৬)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কবির মিয়ার বাড়ির সামনে পায়ে হাঁটা কাঁচা রাস্তার ওপর থেকে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫০ গ্রাম।

ডিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ