নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত অভিযানে প্রায় ১৫৭ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল ফতুল্লার ভূঁইগড় এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা এবং ১৫-এর ৪(খ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ভূঁইগড়ের সরদার বাড়ি এলাকার ওয়াসিম স্টোর থেকে প্রায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মোহাম্মদ ওয়াস স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন