স্টাফ রিপোর্টার:
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশের ব্যবসায়িক অঙ্গনে নানা ধরনের অস্থিরতা ও অরাজকতা তৈরি হলেও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিজেদের ঐতিহ্য ও ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে চেম্বারের পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মোরশেদ সারোয়ার সোহেল বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়িক সংগঠনগুলো নানা সংকটের মুখে পড়ে। অনেক চেম্বারে প্রশাসক নিয়োগের প্রয়োজন হলেও বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় নারায়ণগঞ্জ চেম্বার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে নিজেদের কার্যক্রম স্বাভাবিক রাখে। পরবর্তীতে নিয়মতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়।
তিনি বলেন, চেম্বারের কার্যক্রম শুধু ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ নেই। নারায়ণগঞ্জ শহর ও জেলার মানুষের দুর্ভোগ কমানো এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করছে চেম্বার।
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে চেম্বারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কাস্টমস, ভ্যাট এবং ব্যাংক ঋণের সুদের হারসহ নানা বিষয়ে ব্যবসায়ীদের সমস্যাগুলো সরকারের কাছে নিয়মিত তুলে ধরা হচ্ছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নগরীর যানজট কমাতে ট্রাফিক বিভাগকে অর্থ ও স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করা হচ্ছে।
ব্যবসায়ীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সোহেল। তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে একাধিক শীর্ষস্থানীয় হাসপাতালের সঙ্গে ছাড়ের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) করা হয়েছে।
চেম্বারের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, জেলার ৪২টি ব্যবসায়ী সংগঠন এবং জাতীয় পর্যায়ের ১১টি বাণিজ্য সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নারায়ণগঞ্জের নগর উন্নয়ন প্রসঙ্গে সোহেল বলেন, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ গড়ে তুলতে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। একই সঙ্গে চাষাঢ়ার ওপর চাপ কমাতে লিংক রোডকে বিকল্প সড়ক হিসেবে চালুর উদ্যোগ এবং নারায়ণগঞ্জকে রাজউকের আওতার বাইরে এনে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার ক্ষেত্রেও চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মেট্রোরেল সংযোগ এবং ঐতিহাসিক লাঙ্গলবন্দের উন্নয়ন নিয়েও চেম্বারের সভাপতির উদ্যোগে বিভিন্ন পর্যায়ে কাজ হয়েছে।
ব্যবসায়ী সংগঠন হিসেবে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সোহেল বলেন, নারায়ণগঞ্জকে একটি সমৃদ্ধ ব্যবসায়িক কেন্দ্রের পাশাপাশি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চেম্বার অঙ্গীকারবদ্ধ।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, চেম্বারের সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা সভায় উপস্থিত ছিলেন।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন