বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের উন্নয়নে রাজনৈতিক বিভেদ ভুলে এক হতে হবে: এমপি আল আমিন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের উন্নয়নে রাজনৈতিক বিভেদ ভুলে এক হতে হবে: এমপি আল আমিন

নারায়ণগঞ্জের উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে রাজনৈতিক মতপার্থক্যকে পাশে রেখে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন।

তিনি বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশে জনপ্রতিনিধিত্বের শূন্যতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার মধ্যেও নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রাজনৈতিক বিষয়ে মতের ভিন্নতা থাকলেও নগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ, সুন্দর ও বসবাসযোগ্য করার ক্ষেত্রে সবার অবস্থান এক—এই ঐক্যকে কাজে লাগিয়েই নারায়ণগঞ্জকে এগিয়ে নেওয়া সম্ভব।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সঙ্গে জেলার সংসদ সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা জাতীয় সংসদে তুলে ধরার প্রসঙ্গে আবদুল্লাহ আল আমিন বলেন, জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হলেও এখনো ক্যাটাগরি-১ জেলার স্বীকৃতি পায়নি। এ অবস্থায় নারায়ণগঞ্জে গাজীপুরের আদলে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালু এবং ঢাকা মেট্রোরেল নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে স্টেডিয়ামটি কার্যত অবহেলিত অবস্থায় রয়েছে উল্লেখ করে এমপি আল আমিন বলেন, এই ঐতিহ্যবাহী স্থাপনাকে পুনরুজ্জীবিত করতে হবে। এ জন্য চেম্বার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সঙ্গে নিয়ে বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে সমন্বয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জের স্বার্থে সংসদ সদস্যদের মধ্যে একটি কার্যকর কর্মসম্পর্ক গড়ে উঠেছে। সিনিয়র সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কাছ থেকে তিনি সংসদীয় অভিজ্ঞতা গ্রহণ করছেন। পাশাপাশি জেলার উন্নয়নমূলক বিভিন্ন কাজের প্রয়োজনে সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সহযোগিতা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

আবদুল্লাহ আল আমিন বলেন, সংসদ সদস্যদের মধ্যে দলীয় বিভাজনের ঊর্ধ্বে থাকা এই সহযোগিতাপূর্ণ সম্পর্কই আগামী দিনে শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও উন্নত নারায়ণগঞ্জ গঠনের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের উন্নয়নে রাজনৈতিক বিভেদ ভুলে এক হতে হবে: এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ