গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার।
সমাবেশে যুবাইর সরদার বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে বিদ্যুতের বাড়তি বিল এবং নিয়মিত লোডশেডিং যুক্ত হওয়ায় মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
তিনি বলেন, বিদ্যুতের বিল বাড়ছে, অথচ সেবার ক্ষেত্রে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্টদের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।
যুবাইর সরদার বলেন, বিদ্যুৎ বিল বাড়তে থাকার পাশাপাশি লোডশেডিংয়ের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কথা বলার সময়ও চিন্তা করতে হচ্ছে—এই বুঝি আবার বিদ্যুৎ চলে যায়। তিনি সংশ্লিষ্টদের জনভোগান্তির বিষয়টি বিবেচনা করে পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, জনগণের দুর্ভোগ এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষ নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশ থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য কমানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন