বি পি নিউজ ২৪

বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা

বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দরে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবককে মারধর ও চাকু দিয়ে কুপিয়ে জখম, বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণের চেইন ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন পলাশি বেগম নামে এক নারী।

অভিযোগে পলাশি বেগম উল্লেখ করেন, আহত রহমতুল্ল্যাহ (১৮) তার বোনের ছেলে। তার মা প্রবাসে থাকায় ছোটবেলা থেকেই তিনি রহমতুল্ল্যাহকে লালন-পালন করে আসছেন। অভিযোগে ৭ জনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পলাশি বেগমের স্বামী ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণের কাজ করার সময় প্রথম আসামি রাজীব তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এরপর গত ২৯ জুলাই ২০২৬ সন্ধ্যা সোয়া ৭টার দিকে রহমতুল্ল্যাহ বাজার থেকে বাড়ি ফেরার পথে দেউলী কবরস্থান এলাকার জনৈক নিজামের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দ্বিতীয় আসামি সিয়াম হাতে থাকা চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে রহমতুল্ল্যাহর মাথায় আঘাত করে কাটা-রক্তাক্ত জখম করেন বলে অভিযোগকারীর দাবি। পরে তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে স্বজনরা আহত রহমতুল্ল্যাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ৭ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে পলাশি বেগমদের বসতবাড়িতে প্রবেশ করে পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ক্ষতিসাধন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় দ্বিতীয় আসামি পলাশি বেগমের গলায় থাকা ১৫ আনা ৭ পয়েন্ট ওজনের একটি স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে ঘরে থাকা আলমারি ভেঙে ড্রয়ারে রাখা ২ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় বিচার-সালিশের কথা থাকলেও পরদিন ৮ আগস্ট চৌড়াপাড়া বাজারে জনৈক কাজলের দোকানের সামনে রহমতুল্ল্যাহকে আবারও অভিযুক্তরা ও তাদের সহযোগীরা দলবদ্ধ হয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে অভিযোগকারীর দাবি। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগে বলা হয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন পলাশি বেগম।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ