ক্ষমতাবান হলেও নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নদী ও খালের জায়গা দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দখলদার যত প্রভাবশালীই হোক কিংবা যে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকুক, নদী-খাল দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ‘অগ্রণী সেচ প্রকল্প’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এদিন তিনি প্রকল্পের যাত্রামুড়া পাম্প হাউজ, প্রধান নিষ্কাশন খাল এবং রূপসী, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার বিভিন্ন স্থানে থাকা নিষ্কাশন খাল ঘুরে দেখেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারের ঘোষিত সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম নেওয়া হচ্ছে। নদী ও খালের জায়গা দখলমুক্ত করার ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই অবৈধ দখল উচ্ছেদ করা হবে। জলাবদ্ধতা দূর করার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
পরিদর্শনকালে ‘অগ্রণী সেচ প্রকল্পের’ ইতিহাস তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারায়ণগঞ্জ-নরসিংদী ‘অগ্রণী সেচ প্রকল্পের’ কাজ শুরু করেন। পরে ১৯৮৪ সালে জাপানি প্রযুক্তি এবং জাইকার সহযোগিতায় প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে।
তবে দীর্ঘ সময়ের ব্যবধানে অপরিকল্পিত নগরায়ণ ও বিভিন্ন কারণে প্রকল্পের জমি এবং খালের বেশ কিছু অংশ অবৈধ দখলের মধ্যে চলে গেছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে রূপগঞ্জে প্রায় ৭৪১টি শিল্পকারখানা গড়ে ওঠায় এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি পরিবেশগত নানা সমস্যা তৈরি হয়েছে।
তিনি জানান, খাল উদ্ধার ও পুনঃখননসহ প্রকল্পের কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করা গেলে রূপগঞ্জে সড়ক যোগাযোগের পাশাপাশি আধুনিক নৌপথও চালু করা সম্ভব হবে। এতে সড়কে যানবাহনের চাপ ও যানজট কমার পাশাপাশি সাধারণ মানুষের কম সময়ে এবং কম খরচে যাতায়াতের সুযোগ তৈরি হবে।
পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন