নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত দেশের অন্যতম সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 'জামিয়া আশরাফিয়া'-য় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি গভীর সহমর্মিতা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ছাত্রনেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ও কক্ষগুলো ঘুরে দেখেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে ছাত্রনেতৃবৃন্দ এক যৌথ বার্তায় বলেন, "জামিয়া আশরাফিয়া হাজারও শিক্ষার্থীর দ্বীনি শিক্ষা অর্জনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে এমন ভয়াবহ দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে যেন কোনো দ্বীনি প্রতিষ্ঠানে এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।"
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ,সাবেক জেলা সভাপতি মুফতী তৌফিক বিন হারিছ, ক্যাম্পাস সম্পাদক আমীর মোহাম্মদ সিয়াম, বায়তুলমাল ও প্রচার সম্পাদক জাওয়াদ আহমদ এবং ফতুল্লা থানা সেক্রেটারি নাজিম হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন