হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কালীপুজা উপলক্ষে নগরীর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলনেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
১০ নভেম্বর মঙ্গলবার সন্ধার পর থেকে রাতঅব্দী নগরীর ১৪, ১৫ ও ১৮ নং ওয়ার্ডের বেশ কয়েকটি পুজা মন্ডপ ঘুরে দেখেন তিনি। এসময় তার সাথে মহানগর যুবদল ও সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শুরুতেই জোসেফ ১৫ নং ওয়ার্ডের দুটি পুজামন্ডপে যান। এসময় পুজা কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচছা জানায়। জোসেফ এসময় মন্ডপের নিরাপত্তাসহ সার্বিক খোজখবর নেয়।
এরপরই তিনি পরিদর্শনে যান ১৪ নং ওয়ার্ডের পালপাড়া পুজা মন্ডপে। সেখানে তিনি বেশ কিছুক্ষন সময় কাটান এবং সনাতনীদের বিশেষ ডিসপ্লে উপভোগ করেন।
রাত ৯ টার দিকে জোসেফ নেতাকর্মী নিয়ে হাজির হোন ১৮ নং ওয়ার্ডের শীতলক্ষ্যা পুজামন্ডপে। সেখানে তিনি সনাতনী শিশুদের সাংস্কৃতিক সন্ধা উপভোগ করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
জোসেফ পুজামন্ডপগুলোতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। তিনি বলেছেন আমরা সবাই বাংলাদেশী।
জোসেফ আরো বলেন, তারেক রহমানের মতো আমরাও সেটাই মনে করি। বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনামতে হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মান করতে চাই।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন