বসুন্ধরার ফ্ল্যাটে বৈঠক থেকে নারায়ণগঞ্জের ৫৩ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী আটক
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ৫৩ নেতাকর্মীকে আটক করেছে ভাটারা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি পালনের প্রস্তুতি নিতে তারা সেখানে জড়ো হয়েছিলেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। ১৫ আগস্টের কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা চলছিল—এমন খবরের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের সবার পরনে একই ধরনের সদ্য কেনা সাদা পাঞ্জাবি ছিল। ওই বৈঠকে কয়েকজন শীর্ষ নেতার উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা সেখানে আসেননি।
ওসি আরও জানান, যে ফ্ল্যাটে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল সেটির মালিকানা এবং সভাটির ব্যয় কে বহন করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে ঝটিকা মিছিল এবং রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন।
পুলিশের তল্লাশির সময় সেখান থেকে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
আটক ৫৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বৈঠকের আয়োজক, অর্থের উৎস এবং সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন