নারায়ণগঞ্জের ফতুল্লার শিল্পাঞ্চল বিসিক ও চাঁদনী হাউজের গার্মেন্টস কর্তৃপক্ষকে প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সুমন মাহবুবের বিরুদ্ধে। তিনি এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদনী হাউজে অবস্থিত ‘বয়েজ স্টাইল’ (Boys Style) গার্মেন্টস কর্তৃপক্ষকে ‘০১৯৯৩০--৩০৪’ নম্বর থেকে ফোন করে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন সুমন মাহবুব। ফোনে তিনি সাফ জানিয়ে দেন, ফ্যাক্টরির ঝুট ও ওয়েস্টেজ মাল তাকে ছাড়া অন্য কাউকে দিলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। এ সময় তিনি আরও বলেন, “মালের জন্য মানুষ গুলিবিদ্ধ হয়, সেটা মনে রেখো।”
একজন বহিষ্কৃত নেতার এই ধরণের বেপরোয়া হুমকি ও আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় সুমন মাহবুবকে দল থেকে বহিস্কার করা হয় এবং সেই বহিষ্কারাদেশ এখনও বহাল রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গার্মেন্টস মালিক জানান, "এমনিতেই বর্তমানে তীব্র গ্যাস সংকটসহ নানা সমস্যায় আমরা শিল্পকারখানা চালাতে হিমশিম খাচ্ছি। তার ওপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ওয়েস্টেজ ঝুট ব্যবসা নিয়ে এই ধরনের হুমকি-ধামকি। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানের নিরাপত্তায় সব ধরণের আইনি ব্যবস্থা নিচ্ছি।"
এ বিষয়ে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্ত সুমন মাহবুবের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গার্মেন্টস ব্যবসায়ীরা।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন