বি পি নিউজ ২৪

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসংহতি আন্দোলনের দুই যুগ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসংহতি আন্দোলনের দুই যুগ

নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটির সংগ্রামের দুই যুগ পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের দুই যুগ পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

২০০২ সালের ২৯ আগস্ট ছয়টি গণসংগঠনের রাজনৈতিক জোট হিসেবে গণসংহতি আন্দোলনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালের ৫ নভেম্বর জনগণের বৃহত্তর স্বার্থে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।

দীর্ঘ দুই যুগের পথচলায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছে গণসংহতি আন্দোলন। সংগঠনের নেতাকর্মীরা মনে করেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা প্রয়োজন।

দুই যুগ পূর্তির এই দিনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসংহতি আন্দোলনের দুই যুগ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটির সংগ্রামের দুই যুগ পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের দুই যুগ পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

২০০২ সালের ২৯ আগস্ট ছয়টি গণসংগঠনের রাজনৈতিক জোট হিসেবে গণসংহতি আন্দোলনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালের ৫ নভেম্বর জনগণের বৃহত্তর স্বার্থে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।

দীর্ঘ দুই যুগের পথচলায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছে গণসংহতি আন্দোলন। সংগঠনের নেতাকর্মীরা মনে করেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা প্রয়োজন।

দুই যুগ পূর্তির এই দিনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ