বি পি নিউজ ২৪

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা বসাতে পুলিশের হাতে চেক তুলে দিল এনসিসিআই

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা বসাতে পুলিশের হাতে চেক তুলে দিল এনসিসিআই

লিংক রোডে অপরাধ প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপনে চেম্বারের অনুদান

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) পক্ষ থেকে জেলা পুলিশকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সিসি ক্যামেরা স্থাপনের জন্য আর্থিক অনুদান হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে একটি চেক হস্তান্তর করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিসিআইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর এবং পরিচালক মো. গোলাম সারোয়ার (সাঈদ), আহমেদুর রহমান তনুসহ অন্যান্যরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সড়কটির নিরাপত্তা জোরদার হবে এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা বসাতে পুলিশের হাতে চেক তুলে দিল এনসিসিআই

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

লিংক রোডে অপরাধ প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপনে চেম্বারের অনুদান

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) পক্ষ থেকে জেলা পুলিশকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সিসি ক্যামেরা স্থাপনের জন্য আর্থিক অনুদান হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে একটি চেক হস্তান্তর করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিসিআইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর এবং পরিচালক মো. গোলাম সারোয়ার (সাঈদ), আহমেদুর রহমান তনুসহ অন্যান্যরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সড়কটির নিরাপত্তা জোরদার হবে এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ