বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের লংমার্চের পথসভায় থাকছেন নাহিদ-নাসীর-আল আমিন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের লংমার্চের পথসভায় থাকছেন নাহিদ-নাসীর-আল আমিন

নারায়ণগঞ্জের লংমার্চের পথসভায় থাকছেন নাহিদ-নাসীর-আল আমিন

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লংমার্চ সফল করতে ইতোমধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীও জেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছে। নারায়ণগঞ্জের কর্মসূচিতে দলটির আমীর উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

এদিকে মদনপুরের পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শীর্ষ নেতার উপস্থিতি নিয়ে আলোচনা চলছে। তারা হলেন—এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ও এমপি আবদুল্লাহ আল আমিন।

তিন নেতার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। তিনি বলেন, লংমার্চের নারায়ণগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আবদুল্লাহ আল আমিন উপস্থিত থাকবেন।

তিনি আরও জানান, কর্মসূচি সফল করতে জেলার প্রতিটি ইউনিট ও অঙ্গসংগঠনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিপির পক্ষ থেকে লংমার্চে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের লংমার্চের পথসভায় থাকছেন নাহিদ-নাসীর-আল আমিন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ