নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট কমাতে নবায়নকৃত মিশুক, রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িতে ডিজিটাল নম্বর প্লেট ও এনএফসি কার্ড প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সড়কে চলাচলকারী এসব যানবাহনকে একটি সুশৃঙ্খল ও আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনতে ডিজিটাল নম্বর প্লেট ও এনএফসি কার্ড ব্যবহারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নবায়নকৃত যানবাহনের তথ্য সংরক্ষণ ও শনাক্তকরণ সহজ হওয়ার পাশাপাশি নগরীর যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসগর হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন ও এডমিন) মো. জিয়াউদ্দীন খানসহ সংশ্লিষ্টরা।
নগরীর যানজট নিরসন ও সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন