বি পি নিউজ ২৪

মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী: এসপি হাবিবুর রহমান

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী: এসপি হাবিবুর রহমান

মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে জর্জরিত নারায়ণগঞ্জ: এসপি হাবিবুর রহমান

মাদক, ছিনতাই, চাঁদাবাজি এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ডে নারায়ণগঞ্জের মানুষ জর্জরিত বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। এসব অপরাধ ও সামাজিক ব্যাধি থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে পুলিশকে সর্বস্তরের মানুষের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় লিংক রোডের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন এবং সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী হওয়ায় এখানে বিভিন্ন এলাকার মানুষের বসবাস ও চলাচল রয়েছে। বিপুলসংখ্যক ভাসমান মানুষের উপস্থিতির কারণেও এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ দেখা যাচ্ছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের অন্যতম বড় সামাজিক ব্যাধি হচ্ছে মাদক। এর পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে এসপি বলেন, চিহ্নিত বিভিন্ন স্পটে অভিযান পরিচালনার পাশাপাশি ভাসমান মাদক ব্যবসায়ীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। তবে শুধু পুলিশের পক্ষে এ সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।

তিনি মাদক ব্যবসা ও অপরাধীদের বিষয়ে তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের সহযোগিতা পেলে অপরাধ দমনে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।

সরকারি দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে হাবিবুর রহমান বলেন, সবাইকে একসঙ্গে এগিয়ে এসে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।

এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। তিনি বলেন, প্রতি শনিবার প্রত্যেককে নিজের বাড়িঘর, আঙিনা, অফিস-আদালত, স্কুল-কলেজসহ নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ব্যক্তি পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠলে স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সম্মিলিতভাবে কাজ করা গেলে মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং নাগরিক জীবনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। সবাই মিলে কাজ করলে নারায়ণগঞ্জবাসীর নাগরিক অধিকার ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে দেওয়া সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টুসহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী: এসপি হাবিবুর রহমান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ