বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জকে ডেঙ্গুমুক্ত করবো: সিটি প্রশাসক সাখাওয়াত

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জকে ডেঙ্গুমুক্ত করবো: সিটি প্রশাসক সাখাওয়াত

নারায়ণগঞ্জকে ডেঙ্গুমুক্ত করবো: সিটি প্রশাসক সাখাওয়াত

ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ কর্মসূচির আয়োজন করে।

সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকে কেন্দ্রীয়ভাবে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই নারায়ণগঞ্জে সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ থানা—এই তিনটি অঞ্চলে ভাগ করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার এক ঘণ্টা করে এ অভিযান চলবে।

সাখাওয়াত হোসেন খান বলেন, নগরবাসীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর উপহার দিতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। নগরীর প্রতিটি এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ব্যাপক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আগামী তিন মাসেও ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বক্তব্য শেষে সিটি প্রশাসক নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জকে ডেঙ্গুমুক্ত করবো: সিটি প্রশাসক সাখাওয়াত

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ