বি পি নিউজ ২৪

রূপগঞ্জে ১৮৪ বোতল এসকাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে ১৮৪ বোতল এসকাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে ১৮৪ বোতল এসকাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮৪ বোতল এসকাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন (৫৫) এবং চাঁদপুরের মতলব থানার কলাকান্দা এলাকার রাসেল (৩৫)। বর্তমানে দুজনই রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বরাবো এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৮৪ বোতল এসকাফ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ১৮৪ বোতল এসকাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ