মাদকের ব্যবহার ও সংরক্ষণের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কায়েতপাড়ার মাঝিনা এলাকার মো. মেহেদী হাসান (২৮), কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার মো. সিরাজ মিয়া (৬৫) এবং কায়েতপাড়ার মাজিনা এলাকার মো. ইমরান মিয়া (২০)।
ভ্রাম্যমাণ আদালতের আদেশে মেহেদী হাসান ও সিরাজ মিয়াকে এক মাস করে এবং ইমরান মিয়াকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদক নিয়ন্ত্রণে আইনগত পদক্ষেপের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন