বি পি নিউজ ২৪

অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে শাহীন ভাইয়ের জনপ্রিয় ভট বিরিয়ানি

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির ঘাটে জনপ্রিয় হয়ে উঠেছে শাহীন ভাইয়ের মজাদার ভট বিরিয়ানি। সুস্বাদু এই খাবারের স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অনেক খাবারপ্রেমী। তবে জনপ্রিয়তা থাকলেও খাবারটি বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে এমন অভিযোগ উঠেছে।

ডিক্রির ঘাটের পূর্বপাড় বর্তমানে স্থানীয়দের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিতি পেয়েছে। প্রতিদিন সেখানে বসছে নানা ধরনের স্ট্রিট ফুডের দোকান। এসব দোকানের মধ্যে কেউ কেউ স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও পরিবেশন করলেও শাহীন ভাইয়ের ভট বিরিয়ানির ক্ষেত্রে রয়েছে ভিন্ন চিত্র।

জানা গেছে, গরুর ছাঁটি মাংস ও ছোলা দিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভট বিরিয়ানি। স্বাদের কারণে ক্রেতাদের কাছে খাবারটি বেশ জনপ্রিয়। কিন্তু দোকানটি ব্যস্ত সড়কের পাশে হওয়ায় প্রতিনিয়ত বড় বড় যানবাহন চলাচল করে। এতে সড়ক থেকে ধুলাবালি উড়ে এসে রান্না করা খাবারের ওপর পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয় এক খাবারপ্রেমী জানান, শাহীন ভাইয়ের ভট বিরিয়ানির স্বাদ সত্যিই দারুণ। তবে খাবার পরিবেশনের জায়গাটি যদি কাচ বা স্বচ্ছ গ্লাস দিয়ে আবদ্ধ করা হয়, তাহলে ধুলাবালি থেকে খাবার সুরক্ষিত থাকবে এবং ক্রেতাদের আস্থাও আরও বাড়বে।

খাবারপ্রেমীদের মতে, জনপ্রিয় এই খাবারটি আরও স্বাস্থ্যসম্মতভাবে বিক্রি করা হলে শাহীন ভাইয়ের ব্যবসার সুনাম ও ক্রেতা দুটিই বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট দোকানির প্রতি খাবার ঢেকে রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ধুলাবালি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে শাহীন ভাইয়ের জনপ্রিয় ভট বিরিয়ানি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির ঘাটে জনপ্রিয় হয়ে উঠেছে শাহীন ভাইয়ের মজাদার ভট বিরিয়ানি। সুস্বাদু এই খাবারের স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অনেক খাবারপ্রেমী। তবে জনপ্রিয়তা থাকলেও খাবারটি বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে এমন অভিযোগ উঠেছে।

ডিক্রির ঘাটের পূর্বপাড় বর্তমানে স্থানীয়দের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিতি পেয়েছে। প্রতিদিন সেখানে বসছে নানা ধরনের স্ট্রিট ফুডের দোকান। এসব দোকানের মধ্যে কেউ কেউ স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও পরিবেশন করলেও শাহীন ভাইয়ের ভট বিরিয়ানির ক্ষেত্রে রয়েছে ভিন্ন চিত্র।

জানা গেছে, গরুর ছাঁটি মাংস ও ছোলা দিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভট বিরিয়ানি। স্বাদের কারণে ক্রেতাদের কাছে খাবারটি বেশ জনপ্রিয়। কিন্তু দোকানটি ব্যস্ত সড়কের পাশে হওয়ায় প্রতিনিয়ত বড় বড় যানবাহন চলাচল করে। এতে সড়ক থেকে ধুলাবালি উড়ে এসে রান্না করা খাবারের ওপর পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয় এক খাবারপ্রেমী জানান, শাহীন ভাইয়ের ভট বিরিয়ানির স্বাদ সত্যিই দারুণ। তবে খাবার পরিবেশনের জায়গাটি যদি কাচ বা স্বচ্ছ গ্লাস দিয়ে আবদ্ধ করা হয়, তাহলে ধুলাবালি থেকে খাবার সুরক্ষিত থাকবে এবং ক্রেতাদের আস্থাও আরও বাড়বে।

খাবারপ্রেমীদের মতে, জনপ্রিয় এই খাবারটি আরও স্বাস্থ্যসম্মতভাবে বিক্রি করা হলে শাহীন ভাইয়ের ব্যবসার সুনাম ও ক্রেতা দুটিই বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট দোকানির প্রতি খাবার ঢেকে রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ধুলাবালি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ