বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ সদরে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ সদরে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের উদ্বোধন

তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষ বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে Climate Resilient Campus Initiative-এর আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মাশরুম চাষের সম্ভাবনা ও এর মাধ্যমে আত্মকর্মসংস্থান তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা জানান, মাশরুম চাষ তুলনামূলকভাবে কম পরিসরে শুরু করে আয় করার সুযোগ তৈরি করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাশরুম চাষের প্রয়োজনীয় কৌশল ও ব্যবহারিক জ্ঞান দেওয়ার পাশাপাশি সম্ভাব্য উদ্যোক্তা তৈরিতে সহায়তা করার লক্ষ্য রয়েছে।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জলবায়ু সহনশীল ও টেকসই আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে উৎসাহিত করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদরে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষ বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে Climate Resilient Campus Initiative-এর আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মাশরুম চাষের সম্ভাবনা ও এর মাধ্যমে আত্মকর্মসংস্থান তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা জানান, মাশরুম চাষ তুলনামূলকভাবে কম পরিসরে শুরু করে আয় করার সুযোগ তৈরি করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাশরুম চাষের প্রয়োজনীয় কৌশল ও ব্যবহারিক জ্ঞান দেওয়ার পাশাপাশি সম্ভাব্য উদ্যোক্তা তৈরিতে সহায়তা করার লক্ষ্য রয়েছে।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জলবায়ু সহনশীল ও টেকসই আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে উৎসাহিত করা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ