নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক ৯টা থেকে রাত ১২টার মধ্যে মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা সড়ক ও ইউলুপসংলগ্ন এলাকায় অভিযান চালান।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মামলার আসামি হয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোঃ মফিজুর (৪০), রুহুল আমিন (৪৮), মোঃ রুবেল (২৮) ও মোঃ সোহেল (৪২)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মফিজুর ভোলার ইলিশা এলাকার বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় বসবাস করেন। রুহুল আমিন সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী-গোদনাইল এলাকার বাসিন্দা। রুবেলের বাড়ি বরিশালের মুলাদী এলাকায় এবং তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বসবাস করেন। অপর গ্রেফতার সোহেল সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন