সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার অভিযানের পর নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের জমজ দুই ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)। তিনজনই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আসেকিন ও আরেফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তিন শিক্ষার্থীসহ চার বন্ধু বাড়ি থেকে বের হয়। পরে তারা বিদ্যালয়ে না গিয়ে ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে আসতে সক্ষম হলেও বাকি তিনজন নদীতে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ঢাকায় থাকা ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে যুক্ত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন