নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত ১৫ জন, ২৫ পিস ইয়াবাসহ তিনজন, সিআর ওয়ারেন্টভুক্ত দুজন এবং বৈষম্যবিরোধী মামলার একজন আসামি রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানের সময় সামারি ট্রায়ালের বিভিন্ন মামলার ১৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন, আল আমিন মন্টু ও মনি বেগম নামে তিনজনকে আটক করা হয়।
এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আলতাফ ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী মামলায় জড়িত থাকার অভিযোগে মো. রাসেল ভান্ডারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে তাকে সিদ্ধিরগঞ্জ থানা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন