নারায়ণগঞ্জে রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সতর্কতামূলক কর্মসূচি হিসেবে মোটরসাইকেল টহল ও শোভাযাত্রা করেছে মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থেকে এ কর্মসূচি শুরু হয়।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি ঠেকাতে রাজপথে অবস্থানের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় কর্মসূচিটি পালনের কথা জানানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও টহল শুরু করেন নেতাকর্মীরা। পরে চিটাগাং রোড, মাতুয়াইল ইউ-টার্ন ও সাইনবোর্ড এলাকা প্রদক্ষিণ করে সৌদি-বাংলা মার্কেটের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।
টহল শেষে আয়োজিত পথসভায় নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের নৈরাজ্য বা চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। তাদের বক্তব্য অনুযায়ী, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার এবং সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু।
এ ছাড়া সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য রবিউল ইসলাম বাবু (এম আর বি কর্নেল), ইঞ্জিনিয়ার রাসেল, ইউসুফ মোল্লা স্বপন, ইসমাইল, রিয়াজ ও সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
দলীয় নেতাকর্মীদের মধ্যে পাভেল, হায়দার, সবুজ, ফারুক, রাকিব, আশরাফ, মানিক, জাহাঙ্গীর ও শাকিলসহ থানা ও মহানগর পর্যায়ের আরও অনেকে মোটরসাইকেল টহলে উপস্থিত ছিলেন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন