বি পি নিউজ ২৪

বন্দরে কুমিরের আতঙ্ক, তিনগাঁওয়ে ছুটে গেলেন ইউএনও

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে কুমিরের আতঙ্ক, তিনগাঁওয়ে ছুটে গেলেন ইউএনও

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে মিঠাপানির কুমির দেখা যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। মঙ্গলবার বিকেলে তিনি এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনগাঁও এলাকায় যান ইউএনও। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়।

স্থানীয়দের উদ্দেশে ইউএনও শিবানী সরকার বলেন, কুমির নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের চলাফেরার দিকে নজর রাখার পাশাপাশি গবাদিপশুর নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

ইউএনও জানান, কুমিরটির বিষয়ে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে প্রাণিসম্পদ বিভাগ, বন বিভাগ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রাখছে। কুমিরটির অবস্থান বা উদ্ধারের বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা সবাইকে জানানো হবে বলেও জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের সময় বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, সমবায় কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এর আগে তিনগাঁও এলাকার একটি পুকুরে স্থানীয়রা কুমিরটি দেখতে পান। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয় এবং এলাকায় আতঙ্ক তৈরি হয়।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে কুমিরটির অবস্থান শনাক্ত ও উদ্ধারের চেষ্টা করেন। তবে এখন পর্যন্ত কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের কুমিরটির কোনো ধরনের ক্ষতি না করার অনুরোধ জানানো হয়েছে। কোথাও কুমিরটির অবস্থান শনাক্ত হলে সেটিকে ধরতে বা আঘাত করতে না গিয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে কুমিরের আতঙ্ক, তিনগাঁওয়ে ছুটে গেলেন ইউএনও

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ