নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূঁইগড় মাছের বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। এ ঘটনায় আব্দুছ সালাম (৬০) নামে এক মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভূঁইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারীফ আল তাওহীদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভূঁইগড়ের ওই বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে একটি মাছের দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ কেজি পিরানহা মাছের সন্ধান পাওয়া যায়। মাছগুলো জব্দ করার পাশাপাশি বিক্রেতা আব্দুছ সালামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ। জব্দ করা পিরানহা মাছ পরবর্তী সময়ে একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য কার্যালয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, পিরানহা দেশীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্রের জন্য ক্ষতিকর। বাংলাদেশে পিরানহা মাছের চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ এ মাছের বিক্রি বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
মৎস্য কর্মকর্তারা জানান, নিষিদ্ধ মাছের বেচাকেনা বন্ধে বাজারগুলোতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিষিদ্ধ মাছ বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন