বি পি নিউজ ২৪

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ফয়সালকে ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনে অব্যাহতি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ফয়সালকে ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনে অব্যাহতি
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর এবার বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালকে। এর আগে জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ব্যাসদেব রায় বিকাশের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফয়সালকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের পদ্মা অয়েল কোম্পানি গোদনাইল, নারায়ণগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।

এ পরিস্থিতিতে সংগঠনের নীতিমালাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালকে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের কোনো সাংগঠনিক কার্যক্রমে ফয়সালের সঙ্গে অংশ না নেওয়ার জন্য সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার ‘সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে’ ফয়সালকে জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সিদ্ধান্তটি অনুমোদন করেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১ জুলাই পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত চেকার মো. রফিকুল ইসলামের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে কর্মীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখানো এবং খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ১ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে ফয়সাল অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে আবারও একই পরিমাণ চাঁদা দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে কর্মীদের সঙ্গে মারমুখী আচরণ, চাকরি করতে না দেওয়া এবং হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ফয়সালকে ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনে অব্যাহতি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ