ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বাস কাউন্টারগুলোতে তদারকি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।
তদারকি কার্যক্রম চলাকালে কয়েকটি কাউন্টারে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, নেতাকর্মীদের তদারকির পর বাস কর্তৃপক্ষ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা ভাড়া রাখার বিষয়ে সম্মত হয়।
ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা জানান, যাত্রীদের কাছ থেকে অযৌক্তিকভাবে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতেই তাদের এ কার্যক্রম। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হলে সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি হয় বলেও তারা উল্লেখ করেন।
তদারকির সময় বাসের সাধারণ যাত্রী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় যাত্রীরা বাসভাড়া নিয়ে তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বলে জানায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সংগঠনটির নেতারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত তাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা ভাড়া কার্যকর রাখার দাবিও জানান তারা।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন