নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯২ জন
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৯২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ডাকাত, অস্ত্রধারী এবং বিভিন্ন মামলার আসামি রয়েছেন। অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯ জন মাদক ব্যবসায়ী, ৪৫ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১৪ জন, একজন অস্ত্রধারী, একজন ডাকাত, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার সাতজন আসামি, অন্যান্য ধারার আটজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য রয়েছেন।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, থানা ওয়ারি অভিযানে নারায়ণগঞ্জ সদর থেকে ১৪ জন, ফতুল্লা থেকে ছয়জন, সিদ্ধিরগঞ্জ থেকে নয়জন, বন্দর থেকে ১০ জন, সোনারগাঁ থেকে ৩০ জন, রূপগঞ্জ থেকে ১৭ জন এবং আড়াইহাজার থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানাভিত্তিক অভিযানের বিস্তারিত
নারায়ণগঞ্জ সদর থানা: অভিযানে তিনজন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী ও একজন অস্ত্রধারীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা: পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলার একজন আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা: ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুই মাদকসেবী, পরোয়ানাভুক্ত তিনজন, একজন ডাকাত, নিয়মিত মামলার একজন আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট নয়জন গ্রেপ্তার হয়েছেন।
বন্দর থানা: ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একজন মাদকসেবী ও অন্যান্য ধারার আটজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা: ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী, চারজন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত চারজন এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা: ৫০ পিস ইয়াবা ও পাঁচ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১২ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার দুই আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানা: ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পরোয়ানাভুক্ত তিনজন ও নিয়মিত মামলার দুই আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতেও অভিযান চালানো হয়েছে। অপরাধ দমনে এসব অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন