ডেঙ্গু প্রতিরোধে ১২ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক সমাবেশ, বক্তব্যে আবদুল জব্বার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু ও হাম প্রতিরোধের কথা উল্লেখ করে বিনামূল্যে হোমিওপ্যাথিক ভ্যাকসিন বিতরণ করেন বলে আয়োজকদের পোস্টে জানানো হয়েছে।
আয়োজকদের দাবি, সপ্তাহব্যাপী এ কর্মসূচির লক্ষ্য ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা এবং রোগ প্রতিরোধ বিষয়ে প্রচার চালানো।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন