বি পি নিউজ ২৪

আমলাপাড়া পূজামণ্ডপে শনিবার আসছেন মন্ত্রী আবদুল মঈন খান

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমলাপাড়া পূজামণ্ডপে শনিবার আসছেন মন্ত্রী আবদুল মঈন খান

আমলাপাড়া পূজামণ্ডপে শনিবার আসছেন মন্ত্রী আবদুল মঈন খান

নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে আসার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি মণ্ডপটি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্ত্রীর সেখানে অবস্থানের কথা রয়েছে। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তাঁরা আরও জানান, নারায়ণগঞ্জ নগরীর পুরোনো ও ঐতিহ্যবাহী পূজামণ্ডপগুলোর মধ্যে আমলাপাড়া অন্যতম। প্রতিবছর এখানে জাঁকজমকপূর্ণ আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করা হয়। দুর্গোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিও মণ্ডপটি পরিদর্শনে আসেন। এবার সেই তালিকায় রয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

আবদুল মঈন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আমলাপাড়া পূজামণ্ডপে শনিবার আসছেন মন্ত্রী আবদুল মঈন খান

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

আমলাপাড়া পূজামণ্ডপে শনিবার আসছেন মন্ত্রী আবদুল মঈন খান

নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে আসার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি মণ্ডপটি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্ত্রীর সেখানে অবস্থানের কথা রয়েছে। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তাঁরা আরও জানান, নারায়ণগঞ্জ নগরীর পুরোনো ও ঐতিহ্যবাহী পূজামণ্ডপগুলোর মধ্যে আমলাপাড়া অন্যতম। প্রতিবছর এখানে জাঁকজমকপূর্ণ আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করা হয়। দুর্গোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিও মণ্ডপটি পরিদর্শনে আসেন। এবার সেই তালিকায় রয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

আবদুল মঈন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ