বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-১১ অধিনায়ক, নিরাপত্তা জোরদার

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-১১ অধিনায়ক, নিরাপত্তা জোরদার

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-১১ অধিনায়ক, নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জসহ নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি-১১)। উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন ব্যাটালিয়নটির কর্মকর্তারা। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দরে ১ নম্বর ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, পিএসসি।

১৮ অক্টোবর দুপুরে মন্দিরটি পরিদর্শনকালে তিনি সেখানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এসআরবি-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানকে সামনে রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে টহল দল, মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম মোতায়েনের পাশাপাশি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে সমন্বয় কার্যক্রম চালানো হচ্ছে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ ও ড্রোনের সাহায্যে নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।

এসআরবি-১১ কর্তৃপক্ষের ভাষ্য, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং উৎসবের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-১১ অধিনায়ক, নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ