বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে এক দিনে ৬০ গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও ইয়াবা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে এক দিনে ৬০ গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও ইয়াবা

নারায়ণগঞ্জে এক দিনে ৬০ গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও ইয়াবা

নারায়ণগঞ্জে অপরাধ দমনে সাত থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন মামলার অভিযুক্তদের আটক করা হয়। এ সময় গাঁজা ও ইয়াবাও উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪০ জন মাদকসেবী এবং দুজন মাদক ব্যবসায়ী রয়েছেন। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার দুজন ও অন্যান্য ধারার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের তিন সদস্যকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে মাদক উদ্ধারের তথ্যও জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১৬০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২০টি ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে।

থানাভিত্তিক গ্রেপ্তারের হিসাবে সবচেয়ে বেশি ২৪ জনকে আটক করা হয়েছে সোনারগাঁয়ে। ফতুল্লা মডেল থানার অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১১ জন। এ ছাড়া বন্দর ও রূপগঞ্জে আটজন করে এবং আড়াইহাজারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে এক দিনে ৬০ গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও ইয়াবা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ