ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জের সব উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল অপসারণ এবং জনসচেতনতা তৈরিতে নারায়ণগঞ্জের সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় সড়ক, খাল-নালা, জনসমাগমস্থল, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশা জন্মাতে পারে—এমন স্থানগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু নির্দিষ্ট কর্মসূচির মধ্যে পরিচ্ছন্নতা সীমাবদ্ধ না রেখে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, বিদ্যালয় ও কর্মস্থল নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন