বি পি নিউজ ২৪

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম শুরু

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম শুরু

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম শুরু

চলমান ডেঙ্গু পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে প্রচারাভিযান শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট।

এ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক মো. মামুন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, কার্যনির্বাহী কমিটির সদস্যরা, ইউনিট লেভেল অফিসার এবং যুব প্রধান।

রেড ক্রিসেন্টের উদ্যোগে জেলার ঘনবসতিপূর্ণ ও ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এসব এলাকায় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। পাশাপাশি মশার প্রজননস্থল কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিট।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম শুরু

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ