নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদের পাঁচ বছর মেয়াদ অতিক্রম করেছে। নতুন পরিষদ গঠনের অপেক্ষায় রয়েছেন ইউনিয়নের সাধারণ জনগণ। আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সামনে রেখে ইতোমধ্যে ইউনিয়নজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে এবং ভোটারদের সমর্থন আদায়ে শুরু করেছেন দৌড়ঝাঁপ।
২০২১ সালের ১২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন জাকির হোসেন। এরপর থেকে দায়িত্ব পালন করে আসছে বর্তমান ইউনিয়ন পরিষদ। পাঁচ বছর পেরিয়ে যাওয়ায় নতুন নির্বাচন নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে।
আলীরটেক ইউনিয়ন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ত্রিধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ও মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আক্তারুজ্জামান, জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আব্দুল আজিজ, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং কুঁড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অ্যাডভোকেট আল ইসলাম।
নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। পাড়া-মহল্লায় গণসংযোগ, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও তত বাড়ছে। কে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন, কারা মনোনয়নপত্র জমা দেবেন এবং ভোটাররা কাকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন এসব বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা।
আলীরটেক ইউনিয়নের সাধারণ ভোটারদের প্রত্যাশা, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাঁরা তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবেন। এখন অপেক্ষা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল ও চূড়ান্ত প্রার্থী তালিকার।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন