১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত বক্তাবলী পরগনার ১৩৯ জন বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, কানাইনগর ছোবাহানিয়া স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য এবং আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জামাল সরদার।
শহীদদের স্মরণে দেওয়া এক শ্রদ্ধাবার্তায় জামাল সরদার বলেন, বক্তাবলী পরগনার শহীদদের মহান আত্মত্যাগ শুধু বক্তাবলীবাসীর নয়, সমগ্র বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করবে।
তিনি আরও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।
আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এই শ্রদ্ধাবার্তা প্রদান করেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন