বি পি নিউজ ২৪

১২টি দেশে প্রাদুর্ভাব দেখা গেছে মাঙ্কিপক্সের

মাঙ্কিপক্সের নাম হয়তো শোনা ছিল। কিন্তু এ রোগ আসলে কি তা জানতোই না ইউরোপ-আমেরিকা। আফ্রিকার বাইরে এবার এমন এমন দেশে এ রোগ ছড়াচ্ছে, যা নিয়ে বিস্মিত গবেষকরা। চিন্তায় পড়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা ভেবে পাচ্ছেন না, কীভাবে এ সব দেশে সংক্রমণ ছড়াতে পারে! ১২টি দেশ, যারা এই প্রথম মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখছে। ব্রিটেন, কানাডা, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের মতো দেশে মাঙ্কিপক্স ধরা পড়েছে। এসব দেশে অন্তত ১৭০ জন মাঙ্কিপক্স আক্রান্ত বলে নিশ্চিত করেছে হু। মাঙ্কিপক্স হয়েছে বলে সন্দেহের তালিকায় রয়েছেন আরও ৮৭ জন। সংক্রমণ ছড়ানো নতুন দেশগুলোর তালিকায় রয়েছে ইউরোপের স্পেন, ফ্রান্স, লাতিন আমেরিকার আর্জেন্টিনা, পশ্চিম এশিয়ার ইজরায়েলের নামও। এমনকি, উত্তর আফ্রিকার মরক্কোতেও এই প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১২টি দেশে প্রাদুর্ভাব দেখা গেছে মাঙ্কিপক্সের

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২২

featured Image
মাঙ্কিপক্সের নাম হয়তো শোনা ছিল। কিন্তু এ রোগ আসলে কি তা জানতোই না ইউরোপ-আমেরিকা। আফ্রিকার বাইরে এবার এমন এমন দেশে এ রোগ ছড়াচ্ছে, যা নিয়ে বিস্মিত গবেষকরা। চিন্তায় পড়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা ভেবে পাচ্ছেন না, কীভাবে এ সব দেশে সংক্রমণ ছড়াতে পারে! ১২টি দেশ, যারা এই প্রথম মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখছে। ব্রিটেন, কানাডা, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের মতো দেশে মাঙ্কিপক্স ধরা পড়েছে। এসব দেশে অন্তত ১৭০ জন মাঙ্কিপক্স আক্রান্ত বলে নিশ্চিত করেছে হু। মাঙ্কিপক্স হয়েছে বলে সন্দেহের তালিকায় রয়েছেন আরও ৮৭ জন। সংক্রমণ ছড়ানো নতুন দেশগুলোর তালিকায় রয়েছে ইউরোপের স্পেন, ফ্রান্স, লাতিন আমেরিকার আর্জেন্টিনা, পশ্চিম এশিয়ার ইজরায়েলের নামও। এমনকি, উত্তর আফ্রিকার মরক্কোতেও এই প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা দিয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ