বি পি নিউজ ২৪

আর্কাইভ দেখুন

 'এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও' এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরন

'এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও' এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরন

আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে আলোকিত মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে হবে। একজন শিক্ষক যখন আদর্শ হন, তখনই একটি জাতি আলোকিত হয়। এমন অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের।প্রতিভার স্বীকৃতি ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রত্যয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে "এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও" এর বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক জুবায়ের বলেন, একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই শিক্ষকদের নিজেদের সুনাগরিক হতে হবে। তাদের আচরণ, ব্যক্তিত্ব, মূল্যবোধ ও দায়িত্ববোধ এমন হতে হবে, যেন শিক্ষার্থীরা তাদের অনুসরণ করতে অনুপ্রাণিত হয়। শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল নয়, বরং একজন আদর্শ মানুষ তৈরি করা।তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই মেধাবী শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন ও পরিচর্যা করতে পারলে দেশ ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব পাবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক মিজানুর রহমান খান, কোষাধ্যক্ষ মো: হানিফ, সদস্য সচিব মো: রিয়াজুল করিম এবং উপজেলা বিএনপি নেতা মাসুম রানা,সদস্য রুবেল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা তালিকার ভিত্তিতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক বৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।এসময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা সংসদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মেধা যাচাইমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রথম ধাপে বেশকিছু প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার সন্ধায় জেলা মজলিস কার্যালয়ে প্রার্থী ঘোষণা দেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মুফতি মুসা কাসেমী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, প্রমুখ। যেসকল এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়েছে- বন্দর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পদে মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ, ভাইস-চেয়ারম্যান পদে সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ। নাসিকের কাউন্সিলর হিসেবে- ২নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান তালুকদার, ৩নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মাওলানা নুর হুসাইন নূরানী, ৪নং ওয়ার্ডে মুফতি জাকারিয়া ফরহাদ, ৫নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সিফাতুল্লাহ, ৭ নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ৮নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি ফারুকুল ইসলাম, ১১ নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি হানিফ কবির বাবুল, ১২ নং ওয়ার্ডে সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, ১৩ নং ওয়ার্ডে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডে ফরহাদ হোসাইন, ১৭ নং ওয়ার্ডে আব্দুস সামাদ, ১৮ নং ওয়ার্ডে মুহাম্মদ শাহআলম, ২০ নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, ২৪ নং ওয়ার্ডে বন্দর থানা সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ২৫ নং ওয়ার্ডে বন্দর থানা সহ-সভাপতি মুহাম্মদ শাহিদুজ্জামান, ২৬ নং ওয়ার্ডে দলের ওয়ার্ড সভাপতি হাফেজ আবুল হাসান, ২৭ নং ওয়ার্ডে সালমান হোসাইন শাহীন।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে- ধামগড় ইউনিয়নে উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, মদনপুর ইউনিয়নে উপজেলা সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া, কলাগাছিয়া ইউনিয়নে ফারুকুল ইসলাম প্রধান, কাঁচপুর ইউনিয়নে মুহাম্মদ সাহাবুদ্দীন, সনমান্দি ইউনিয়নে ইবনে মিজান, ইউপি সদস্য হিসেবে- মদনপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডে মুফতি আল-আমীন, কলাগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউনিয়ন সভাপতি মাসুম আহমদ, ৩নং ওয়ার্ডে জুয়েল মাহমুদ, ৬নং ওয়ার্ডে মাওলানা আব্দুল কাদির।

নারায়ণগঞ্জ সিটিতে ২২ অস্থায়ী পশুর হাট অনুমোদন

নারায়ণগঞ্জ সিটিতে ২২ অস্থায়ী পশুর হাট অনুমোদন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন ২২টি অস্থায়ী পশুর হাটের ইজারার দরপত্র উন্মুক্ত করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল চারটায় নগর ভবনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দরপত্র উন্মুক্ত করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।এর আগে জমা পড়া দরপত্র যাচাই-বাছাইয়ের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটির যাচাই শেষে প্রতিটি হাটের সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করা হয়।নির্ধারিত হাটগুলো নগরীর বিভিন্ন ওয়ার্ডে স্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে সানারপাড়, মৌচাক মাদানী নগর, বটতলা, নাভানা সিটি, গোদনাইল, জালকুড়ি, চিত্তরঞ্জন মাঠ, শীতলক্ষ্যা ব্রিজ এলাকা, সোনাকান্দা, কদমরসুল, নবীগঞ্জ, উত্তর লক্ষ্মণখোলা ও মুরাদপুরসহ বিভিন্ন স্থান।নাসিক সূত্র জানায়, ইজারাদাররা ঈদের আগের তিনদিন পশুর হাট পরিচালনা ও পশু বিক্রির সুযোগ পাবেন।দরপত্র উন্মুক্ত অনুষ্ঠানে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, হাট পরিচালনায় কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা শর্ত ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট হাটের ইজারা বাতিল করা হবে। এছাড়া কোথাও গোলযোগ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রয়োজন হলে হাট উচ্ছেদেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কাশীপুরকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির আগে গণশুনানির আহ্বান সোহেল মাহমুদের

কাশীপুরকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির আগে গণশুনানির আহ্বান সোহেল মাহমুদের

আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি সোহেল মাহমুদ কাশীপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার আগে স্থানীয় জনগণের মতামত নেওয়ার দাবি জানিয়েছেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টারে তিনি উল্লেখ করেন, “কাশীপুরের ৮০ শতাংশ মানুষ সিটির বিপক্ষে। যদি সিটিতে দিতে হয়, আগে গণশুনানির আহ্বান জানাচ্ছি।”সোহেল মাহমুদ বলেন, কাশীপুরের ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। স্থানীয় জনগণের সম্মতি ছাড়া প্রশাসনিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।তার মতে, কাশীপুরের অধিকাংশ বাসিন্দা এখনো ইউনিয়ন ব্যবস্থার মধ্যেই থাকতে আগ্রহী। তাই সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গণশুনানির আয়োজন করে জনগণের প্রকৃত মতামত জানার সুযোগ তৈরি করা প্রয়োজন।সোহেল মাহমুদ আরও বলেন, “জনগণের মতামতই হবে চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি। কাশীপুরবাসীর স্বার্থ ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।”উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়েকটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে কাশীপুরসহ বিভিন্ন এলাকায় পক্ষে-বিপক্ষে মতামত দেখা দিয়েছে।

ঢাকা যাওয়ার ঝামেলা শেষ: নারায়ণগঞ্জে চালু হলো IDP অনুমোদিত IELTS কেন্দ্র

ঢাকা যাওয়ার ঝামেলা শেষ: নারায়ণগঞ্জে চালু হলো IDP অনুমোদিত IELTS কেন্দ্র

৬ বছরের শিশু ধর্ষণকারীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা

৬ বছরের শিশু ধর্ষণকারীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

মালবাহী গাড়ির সাথে বাইকের সংঘর্ষ—বক্তাবলীতে নিহত ১, আহত ২

মালবাহী গাড়ির সাথে বাইকের সংঘর্ষ—বক্তাবলীতে নিহত ১, আহত ২

নারায়ণগঞ্জ সদরের ১৩ পশুর হাটের ইজারা পেলেন যারা

নারায়ণগঞ্জ সদরের ১৩ পশুর হাটের ইজারা পেলেন যারা

কলিম উদ্দিন রানার মায়ের ইন্তেকালে জামাল সরদারের শোক প্রকাশ

কলিম উদ্দিন রানার মায়ের ইন্তেকালে জামাল সরদারের শোক প্রকাশ

বড় হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: যুক্ত হচ্ছে ফতুল্লা–বন্দর–কাঁচপুরের অংশ

বড় হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: যুক্ত হচ্ছে ফতুল্লা–বন্দর–কাঁচপুরের অংশ

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

বালুরচরে টেঁ’টা যুদ্ধে র'ক্তাক্ত সং'ঘর্ষ, আহত ১

বালুরচরে টেঁ’টা যুদ্ধে র'ক্তাক্ত সং'ঘর্ষ, আহত ১

বক্তাবলীতে ফের ৬ বছরের বাচ্চাকে ধর্ষণের অভিযোগ

বক্তাবলীতে ফের ৬ বছরের বাচ্চাকে ধর্ষণের অভিযোগ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়ানবী মেম্বারের উদ্যোগে দোয়া ও তবারক বিতরন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়ানবী মেম্বারের উদ্যোগে দোয়া ও তবারক বিতরন

কাশিপুর হাটের শত শেয়ারের লভ্যাংশ আত্মসাতের পাঁয়তারা, ক্ষুব্ধ অংশীদাররা

কাশিপুর হাটের শত শেয়ারের লভ্যাংশ আত্মসাতের পাঁয়তারা, ক্ষুব্ধ অংশীদাররা

এড.টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এড.টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোহেল মাহমুদ এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোহেল মাহমুদ এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

জলাবদ্ধতা নিরসন ও মশক নিয়ন্ত্রণে ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক

জলাবদ্ধতা নিরসন ও মশক নিয়ন্ত্রণে ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক

বক্তাবলীতে শিশু ধ'র্ষণের অভিযোগে গ'ণপি'টুনির শিকার হিরুর মৃ'ত্যু, হবে হ'ত্যা মা'মলা

বক্তাবলীতে শিশু ধ'র্ষণের অভিযোগে গ'ণপি'টুনির শিকার হিরুর মৃ'ত্যু, হবে হ'ত্যা মা'মলা

আদালতের নির্দেশ অমান্য করে জমি ভরাটের অভিযোগ, তদন্তে সত্যতা পেল পুলিশ

আদালতের নির্দেশ অমান্য করে জমি ভরাটের অভিযোগ, তদন্তে সত্যতা পেল পুলিশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন সোহেল মাহমুদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন সোহেল মাহমুদ

সাতশো পরিবারে গোশত পৌঁছে দিয়েছে নারায়ণগঞ্জ খেলাফত মজলিস

সাতশো পরিবারে গোশত পৌঁছে দিয়েছে নারায়ণগঞ্জ খেলাফত মজলিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন (এনসিপি) বক্তাবলী ইউনিয়নের নেতা সাইদুল ইসলাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন (এনসিপি) বক্তাবলী ইউনিয়নের নেতা সাইদুল ইসলাম