আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। তবে কেবল প্রচার-প্রচারণা নয়, বরং কাজের মাধ্যমে জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বক্তাবলী ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো: আলমগীর কবির। তার ব্যক্তিগত উদ্যোগে বক্তাবলীর খাজা মার্কেট থেকে রাধানগর পূর্বপাড়া পর্যন্ত দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী রাস্তাটি সংস্কার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল থেকে এই সংস্কার কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই পানি জমে যেমন চলাচলে বিঘ্ন ঘটত, তেমনি মাঝেমধ্যেই ঘটত ছোট-বড় দুর্ঘটনা। এলাকাবাসীর এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এগিয়ে আসেন তরুণ এই নেতৃত্ব।
সরেজমিনে দেখা যায়, সংস্কার কাজে কেবল নামমাত্র প্রলেপ নয়, বরং টেকসই সমাধানের চেষ্টা করা হয়েছে। রাস্তার ভাঙা অংশে প্রথমে বাঁশের বেড়া নির্মাণ করে সেখানে বালুর বস্তা, ইটের গুঁড়া (সুরকি) ও আস্ত ইট দিয়ে মজবুতভাবে মেরামত করা হয়। এছাড়া রাস্তার বড় বড় গর্তগুলো মাটি ও সুরকি দিয়ে ভরাট করা হয়েছে।
এলাকাবাসীর মতে, এই সংস্কারের ফলে এখন মানুষ ও যানবাহন স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে। স্থানীয় এক বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "রাস্তাটি নিয়ে আমরা খুব বিপদে ছিলাম। আলমগীর কবির নিজ উদ্যোগে যে কাজটি করেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এমন জনপ্রতিনিধিই চাই যারা মানুষের কষ্ট বোঝেন।"
উল্লেখ্য, আলমগীর কবির বক্তাবলীর রাধানগর এলাকার একজন পরিচিত মুখ এবং দক্ষ সংগঠক। ইতিপূর্বে তিনি রাধানগর যুব উন্নয়ন সংসদের সফল অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে বক্তাবলী, আলীরটেক, বালুচর ও গোগনগর ইউনিয়নের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছিল রাধানগর। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে তার মেধার স্বাক্ষর তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে।
বক্তাবলীর ৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষ এখন একজন সৎ, যোগ্য ও মেধাবী জনপ্রতিনিধি হিসেবে আলমগীর কবিরকেই মেম্বার হিসেবে দেখতে চায়। সচেতন মহলের মতে, আধুনিক ও উন্নত সমাজ বিনির্মাণে এমন জনকল্যাণে নিবেদিত তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন