নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন এর চর আলীরটেক-ছমিরনগর সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে এলাকাবাসীর সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।
স্থানীয়দের চলাচলের সুবিধা ও আলীরটেক- বক্তাবলী ইউনিয়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এর নিজ অর্থায়নে গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, বক্তাবলী ইউনিয়নের সাথে আলীরটেক ইউনিয়নের সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়াও সড়কটি ব্যবহার করে সরাসরি মুন্সিগঞ্জ জেলায় যাতায়াত করা সম্ভব হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে ছিলো। ভাঙনের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন ও মেম্বারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, জাকির হোসেন সরকারি অর্থায়নের পাশাপাশি নিজ অর্থায়নে আলীরটেক ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। রাস্তা-ঘাট সংস্কার, জনদুর্ভোগ নিরসন ও এলাকার উন্নয়নে তার ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তারা।
উদ্বোধন শেষে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও তারা চেয়ারম্যান জাকির হোসেনকে পাশে দেখতে চান।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন