বি পি নিউজ ২৪

২৪ বছর বয়সী যুবকের প্রতারণা, ইউরোপে পাঠানোর নামে কোটি টাকার ফাঁদ, মিশরে আটকা বহু যুবক

ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত আবির, যিনি গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে বিদেশ যেতে আগ্রহী যুবকদের টার্গেট করে আসছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে তাদের মিশরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে কোনো ধরনের কাজের ব্যবস্থা না করে উল্টো তাদের আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে অনেকেই এখন মিশরে মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগীদের পরিবারের দাবি, আবির সেখানে নিয়ে গিয়ে বিভিন্নভাবে নির্যাতন চালায় এবং মুক্তিপণ দাবি করে। অভিযোগ রয়েছে, এসব অবৈধভাবে আদায়কৃত অর্থ মাদক গ্রহণে ব্যয় করে থাকে সে।

অভিযুক্ত আবিরের পিতার নাম সপাল মিয়া এবং মাতার নাম আসিয়া বেগম। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৩ মে ২০২৬

২৪ বছর বয়সী যুবকের প্রতারণা, ইউরোপে পাঠানোর নামে কোটি টাকার ফাঁদ, মিশরে আটকা বহু যুবক

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত আবির, যিনি গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে বিদেশ যেতে আগ্রহী যুবকদের টার্গেট করে আসছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে তাদের মিশরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে কোনো ধরনের কাজের ব্যবস্থা না করে উল্টো তাদের আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে অনেকেই এখন মিশরে মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগীদের পরিবারের দাবি, আবির সেখানে নিয়ে গিয়ে বিভিন্নভাবে নির্যাতন চালায় এবং মুক্তিপণ দাবি করে। অভিযোগ রয়েছে, এসব অবৈধভাবে আদায়কৃত অর্থ মাদক গ্রহণে ব্যয় করে থাকে সে।

অভিযুক্ত আবিরের পিতার নাম সপাল মিয়া এবং মাতার নাম আসিয়া বেগম। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ