বি পি নিউজ ২৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বক্তাবলীতে সলিমুল্লাহ জুয়েলের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিমুল্লাহ জুয়েলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।পাশাপাশি  বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

আয়োজক সলিমুল্লাহ জুয়েল বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথপ্রদর্শক। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়েছে।

দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৬ জুন ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বক্তাবলীতে সলিমুল্লাহ জুয়েলের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিমুল্লাহ জুয়েলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।পাশাপাশি  বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

আয়োজক সলিমুল্লাহ জুয়েল বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথপ্রদর্শক। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়েছে।

দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ