নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডিক্রিরচর গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী হোসাইন শরীফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো কর্মস্থলের উদ্দেশ্যে বের হন হোসাইন শরীফ। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের স্বপ্ন পূরণ ও জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো এই তরুণের আকস্মিক মৃত্যু স্বজন, বন্ধু-বান্ধব ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
সহকর্মীরা জানান, হোসাইন শরীফ অত্যন্ত ভদ্র, পরোপকারী ও সদালাপী একজন মানুষ ছিলেন। তার অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
এদিকে মরহুমের জানাজার নামাজ আজ ৫ জুন (শুক্রবার) সন্ধ্যা ৮টায় সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে অনুষ্ঠিত হবে। তার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন